স্টাফ রিপোর্টার
সংগঠনের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জেলা ছাত্রলীগের ৯ ভাগে বিভক্তির পাশাপাশি উপজেলা পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা দুই বা ততোধিকভাবে বিভক্ত কর্মসূচি পালন করেছে। বুধবার জেলা ছাত্রলীগের ন্যায় তিন উপজেলায় পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা পর্যায়ের স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা যায়, দিরাইয়ে তিনভাগে বিভক্ত হয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুহেল মিয়ার নেতৃত্বে ডিগ্রী কলেজ ক্যাম্পাসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে এক গ্রুপ। উপজেলা
ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমানের নেতৃত্বে একটি গ্রুপ উপজেলা যুবলীগ (একাংশ) এর কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এদিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়ার নেতৃত্বে উপজেলা গণমিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ছাত্রলীগের আরেক গ্রুপ।
ধর্মপাশায় উপজেলায়ও পৃথকভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে দুই ভাগে বিভক্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান পালন করে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলমগীর কবির ও সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী সমর্থিত সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও ছাত্রলীগ নেতা জাকির হোসেনে নেতৃত্বাধীন গ্রুপের নেতাকর্মীরা সকাল এগারটায় উপজেলা সদর বাজারে এক আনন্দ মিছিল বের করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফখরুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত কার্যালয়ের সামনে আলোচনা সভা করেন। অপরদিকে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন সমর্থিত ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহিত লাল তালুকদার মুন ও জেলা ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের কোষাধ্যক্ষ আবু সাদাত তিতাসের নেতৃত্বাধীন গ্রুপ বেলা সাড়ে এগারটায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে মিছিল বের উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জামালগঞ্জেও পৃথকভাবে প্রতিষ্ঠবার্ষিকী পালন করেছে ছাত্রলীগের দুইটি গ্রুপ। বুধবার সন্ধ্যায় এক গ্রুপ উপজেলা সদরে মসজিদ মার্কেট অন্য গ্রুপ স্থানীয় সাচনা বাজারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। জামালগঞ্জ উপজেলা সদরে কর্মসূচি পালন করেন কলেজ ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, উমায়ের পাশা, শুভ মিহির, তামিম রহমান চৌধুরী প্রমুখ।
অপরদিকে সাচনাবাজারে কেক কাটা শোভাযাত্রার কর্মসুচি পালন করেন ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন,পাপ্পু আচার্য, শফিউল, মেহেদী হাসান হীরা, শ্যামল হোসাইন, জহির হোসেন প্রমুখ। সাচনাবাজারের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টুসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।