- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উপজেলা আইনশৃংখলা সভা বিশ্বম্ভরপুরে বিজিবিকে দিয়ে হয়রানির অভিযোগ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় হিজড়াদের অপতৎপরতা, গরু চুরি বৃদ্ধি, বিজিবিকে দিয়ে নিরীহ মানুষকে হয়রানীর       অভিযোগসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন রশিদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, থানার ওসি মোল্লা মনির হোসেন, সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রনজিৎ চৌধুরী তার ইউনিয়নের গরু চুরিসহ বিভিন্ন ধরনের চুরি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার অভিযোগ করে বলেন,‘ তার ইউনিয়নের সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন সোর্স উদ্দেশ্য প্রণোদিতভাবে ও ভুল তথ্যের ভিত্তিতে বিজিবিকে দিয়ে নিরীহ মানুষকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এ জন্য বিজিবিকে আরো সতর্কতা অবলম্বন করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার অনুরোধ করা হয়।
সলুকাবাদ ইউনিয়নে রামপুর এলাকায় নানা ধরনের কুসংস্কারের প্রভাবমুক্ত করতে এলাকায় একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ইউপি চেয়ারম্যান নওশন আলীকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহবান জানান।
এছাড়াও সভায়সম্প্রতি উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় হিজড়াদের অপতৎপরা ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় বাসা বাড়ী ও বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে চাঁদাবাজী আপত্তিকর আচরণের অভিযোগ উঠে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করা হয়।

  • [১]