- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বৃক্ষ রোপন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকীর সার্বিক পরিচলানায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক অ্যাড. আব্দুল আজাদ রোমান, দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিক উজ্জ্বল, আ.লীগ নেতা ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ তারিক হাসান (দাউদপীর), জেলা আওয়ামী লীগের সদস্য মোতাহের আখঞ্জী শামীম, শিক্ষক নেতা বাদল তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, পৌর যুবলীগ নেতা জমিরুল ইসলাম পৌরব, জেলা মৎস্য লীগের সাধারণ সম্পাদক তৌহিদ বাবু, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদ হোসেন পলাশ, জাকির হোসেন শাহিন, আতাউর মাসুদ নয়ন, সিরাজুল ইসলাম সেলিম, মো. ছাইদ, পলাশ, উপজেলা কৃষক লীগ যুগ্ম আহবায়ক আবুল কাহার, জেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, কৃষক লীগ নেতা অনুকূল দেব, আ. লীগ নেতা তাজ উদ্দিন, রফিকুল ইসলাম, মুস্তাক আহমদ, যুবলীগ নেতা দিলুয়ার হোসেন দিলু, জাহাঙ্গীর আলম, মাসুম আহমদ মাসুদ, মুয়াফিকুল ইসলাম শুভন, সোহাগ আহমদ প্রমুখ।

  • [১]