- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের কর্মশালা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক অবহিতকরণ কর্মশালার উদ্বোধন হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুইদিন ব্যাপি এই কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।
উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব ও  
 নিগার সুলতানা কেয়া।
কর্মশালায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুকসেদ আলী, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছত্তার, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল ইসলাম, সদর উপজেলার কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন আহমদ টিপু, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রীতিকনা দে, শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া, শহর সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, সাংবাদিক আকরাম উদ্দিন, ইউপি সাধারণ আসনের সদস্য জাহানারা বেগম, সংরক্ষিত আসনের রওশন আরা বেগম ও সাহেদা বেগম।
কর্মশালা উপস্থাপনা করেন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান বলেন, জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জমিতে চাষাবাদ বৃদ্ধি, রাস্তা-ঘাট, ব্রীজ, কার্লভার্টের টেকসই উন্নয়নে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনেক বেশি শক্তিশালী। টেকসই উন্নয়ন করতে শক্তিশালী ভূমিকা নিতে পারেন ইউপি চেয়ারম্যান। এতে তিনি আইনী সহায়তা পাবেন।

  • [১]