স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ যুগ্ম—আহবায়ক রায়হান উদ্দিন রিপন, যুবলীগ সদস্য নাজমুল হুদা সংগ্রাম, লুৎফুর রহমান লাকসাব, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদুর রহমান, সহ সভাপতি মইনুল হক, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ দাস, বালিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম ইকবাল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলাকে আরও সক্রিয় করতে হবে। নিজ নিজ জায়গা থেকে সকল নেতা কর্মীদের সংগঠনকে গতিশীল করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।