এনামুল হক জুবের
নৌকা বাইচকে কেন্দ্র করে কালনীর তীরসহ দিরাই পৌর শহরে উৎসবের আমেজ ছিল দিনভর। প্রচুর দর্শক সমাগমের পাশাপাশি বাহারী সাজে সজ্জ্বিত মানুষ ও নৌকার দেখা মিলেছে সর্বত্র। কেউ এসেছিল বাঘ সেজে, কেউ জোকার হয়ে। অনেকে ছোট নৌকা সাজিয়েছিলেন মনের মতো করে। ময়ূরপঙ্খী আদলের অনেকগুলো নৌকা কালনীর নদীতে এদিন উচ্ছাসের তরঙ্গ তোলেছিল। ছবিতে বাঘের সাজে সজ্জ্বিত কলেজ পড়–য়া ছাত্র সুদীপ দাস এসেছিল চাঁনপুর গ্রাম থেকে।