স্টাফ রিপোর্টার
শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্র্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রধান অতিথি হিসাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াকুব বখ্ত বহলুল, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ধূর্জটি কুমার বসু, বর্তমান প্রধান শিক্ষক ইনছান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দেলোয়ার হোসেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, মোরগের লড়াইসহ ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করে।
বিকাল ৪টায় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াকুব বখ্ত বহলুল, প্রধান শিক্ষক ইনছান মিয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় বিদ্যালয় পরিচলনা কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষাকা উপস্থিত ছিলেন।