“সুস্থদেহে সুন্দর মনের বাস” প্রতিপাদ্যকে সামনে রেখে এইচ এম পি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার দিন ব্যাপি বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো.নিজাম উদ্দিন, এইচ এম পি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব বখত, প্রধান শিক্ষক মো.ইনছান মিঞা, সহকারি প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি