- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এইচএসসি পরিক্ষার্থী বহিস্কার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরীক্ষায় নকল করায় মো. মাসুক মিয়া নামের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের এই পরিক্ষার্থীকে বহিস্কার করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খাঁন। মাসুক সুনামগঞ্জ পৌর কলেজের ছাত্র। তার বোর্ড রোল নং ৩৩৮৩২৫।
নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খাঁন বলেন, আমি আজ সুনামগঞ্জ সরকারি কলেজে দায়িত্ব পালন করছিলাম। তখন হঠাৎ দেখতে পাই এক ছাত্র নকল করে লিখছে। সাথে সাথে আমি তাকে পরীক্ষা থেকে বহিস্কার করেছি।

  • [১]