- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা ভিডিও কনফারেন্সে সুনামগঞ্জে কথা বলবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আগামী ১৮ই আগস্ট এইচএসসি পরিক্ষার ফলাফল ঘোষণা করা হবে।ঐ দিন ফলাফল ঘোষণার পুর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার  শিক্ষক শিক্ষার্থীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন।
১৮ই আগস্ট ভিডিও কনফারেন্সকে সার্থক করতে রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্নার সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষক- শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন, প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দে, দিলীপ কুমার মজুমদার, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, দ্বীনি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো.আলীনূর, অ্যাড. আইনুল ইসলাম বাবলু।

  • [১]