- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এইচএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত ১১৭

স্টাফ রিপোর্টার
এইচএসসি সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার ২৮ টি কেন্দ্রে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে। এইচএসসি, আলিম, ভোকেশনাল ও বিএম শাখার মোট ১০ হাজার ৯২০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০ হাজার ৮০৩ জন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১৭ জন। তবে জেলার কোথাও কোন পরীক্ষার্থী ও শিক্ষককে বহিস্কৃত করার খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৭২৩ জন, আলিম শাখায় ৯০৩ জন, ভোকেশনালে ১৩৮ ও বিএম শাখায় পরীক্ষার্থী ছিল ১৫৬ জন। এইচএসসির পরীক্ষা কেন্দ্রে ১৯টি, আলিমের ৫টি, ভোকেশনালের ২ টি ও বিএম শাখার পরীক্ষা কেন্দ্র ২ টি। রবিবার প্রথম দিনের বাংলা পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৯ হাজার ৬২৬ জন, অনুপস্থিত ছিল ৯৭ জন। আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৯০ জন, অনুপস্থিত ছিল ১৩ জন, ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩৮ জন, অনুপস্থিত ছিল ৩ জন ও বিএম শাখার পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫২ জন, অনুপস্থিত ছিল ৪ জন।

  • [১]