- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এইচএসসি পাশ করেছে সেই চয়ন তালুকদার

জগন্নাথপুর অফিস-
জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়েছে সেই
দৃষ্টিহীন চয়ন তালুকদার। রবিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা গেছে চয়ন তালুকদার ৩.৯২ পেয়ে পাশ করে ।
চয়ন তালুকদারের পরিবারের সূত্র জানায় জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও চয়ন পড়াশোনার বিষয়ে মনোযোগী ছিল। ছোট বোন বৃষ্টি তালুকদারের কাছ থেকে পড়া শুনে শুনে সে পড়া মুখস্থ করেএ শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষায় অংশ নেয় সে।
চয়নের বাবা কৃষক নিতাই তালুকদার বলেন,অভাবের সংসার কষ্ট করে সংসার চালিয়ে যাচ্ছি। ছেলে মেয়ে দুইজনই এইচএসসি পাশ করায় খুশি।কিন্তু আগামীতে কীভাবে আর পড়াব ভেবে পাচ্ছি না।
চয়ন তালুকদার বলেন অনার্স পড়তে চাই। জগন্নাথপুর উপজেলায় অনার্স পড়ার সুযোগ না থাকায় খুব দুশ্চিন্তায় আছি । আর্থিক অভাব অনটনের সংসারে শহরে থেকে অনার্স পড়া ভাবতে পারছি না।
জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বলেন, চয়ন তালুকদারের পড়ালেখার আগ্রহ দেখে আমরা তাকে শ্রুতি লেখকের ব্যবস্থা করে দেই। সে পাশ করায় খুব ভালো লাগছে।

  • [১]