- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এইচএসসি-বিভিন্ন উপজেলার ফলাফল

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ৬১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২৩ জন, পাশের হার শতকরা ৭৬ জন। জিপিএ ৫ কেউ পায়নি।
কারিগরি শিক্ষায় উপজেলার হাজেরা মুসলিম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে মোট ১১৪ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৯৭ জন।  পাশের হার ৮৫%, জিপিএ ৫ পেয়েছে ১ জন। উপজেলার মেরুয়াখলা মমিনিয়া ফাজিলিয়া মাদ্রাসা কেন্দ্রে মোট ৪ টি মাদ্রাসার ১১৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পাশ করেছে ৮২ জন। জিপিএ ৫  
পায়নি কেউ।
জগন্নাথপুর
উপজেলার সাতটি কলেজ ও ৭ টি মাদ্রাসা থেকে ৯৯১ জন এইচএসসি শিক্ষার্থী অংশ নিয়ে ৪৯৪ জন পাস করেছে। পাশের হার  ৪৯.৮৪%। কলেজ থেকে কেউ কোন জিপিএ-৫ আসেনি। তবে মাদ্রাসা থেকে একটি জিপিএ-৫ এসেছে।
জগন্নাথপুর ডিগ্রি কলেজে থেকে মোট ৪৪৯ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে  কৃতকার্য হয়েছে ২০৪ জন। পাশের হার ৪৫. ৪৩%।   সৈয়দপুর আর্দশ কলেজে থেকে ১০৬ জন শিক্ষার্থী অংশ নেয়। কৃতকার্য হয়েছে ৪০ জন। পাশের হার ৩৭.৭৪% । শাহজালাল মহাবিদ্যালয় থেকে ১৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১২৬ জন। পাশের হার ৭০%। রানীগঞ্জ কলেজে থেকে  ৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৮ জন।পাসের হার ৫২.১৭% ষড়পল্লি স্কুল এন্ড কলেজ থেকে ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৮ জন। পাসের হার ২৪%, নয়াবন্দর স্কুল ও কলেজ থেকে ৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪২ জন। পাসের হার ৬৬.৬৭% শ্রীরামসী হাইস্কুল ও কলেজ থেকে ২৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৬ জন। পাসের হার ৬১.৫৪%।
অপর দিকে সাতটি মাদ্রাসার ফলাফল হলো হবিবপুর ফাজিল মাদ্রাসা থেকে ৫৩ জন শিক্ষার্থী অংশ নেয় । এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৯ জন । পাসের হ্ার ৯২.৪৫%। ইকড়ছই জামেয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে ২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২২ জন । পাসের হ্ার ৭৫.৮৬%। হলিয়ারপাড়া আলিম মাদ্রাসা থেকে ৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৬ জন। পাশের হার ৯০.১৯%। সৈয়দপুর সৈয়দিয়া শামঃ আঃ মাদ্রাসা থেকে ৫২জন ুিশক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য় হয়েছে ৫০ জন। পাসের হার ৯৬.১৫%। রানীগঞ্জ  বাজার আলিম মাদ্রাসা থেকে ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৯ জন। পাসের হার ৭৯.১৬%। রসুলগঞ্জ জাঃকোঃ আলিম মাদ্রাসা থেকে ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২৫ জন। পাশের হার ৮৯.২৯%। আল-জান্নাত ইসঃ এডুঃ ইন্সঃ থেকে ৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৭ জন। পাশের হার  ৯২.১৬%।
হলিয়ারপাড়া আলিম মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছেন।
জামালগঞ্জ
এবারও এইচএসসি সমমানের পরীক্ষায় হতাশাজনক ফলাফল অর্জন করল উপজেলার একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ জামালগঞ্জ ডিগ্রি কলেজ। কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। ৬৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১৩ জন কৃতকার্য ও ১৬১  জন অকৃতকার্য হন। পাশের হার  ৭৬.১১  ভাগ।
তাহিরপুর
তাহিরপুরে এইচএসসি পরীক্ষায় দুটি পরীক্ষা কেন্দ্রে ৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯৩ জন পাশ করেছে। পাশের হার শতকরা ৭৩.৭৩। তন্মধ্যে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন পাশ করেছে। পাশের হার ৬১%। জয়নাল আবেদীন কলেজে ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৯ জন। পাশের হার ৭৮%। ট্যাকেরঘাট খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন পাস করেছে । পাসের হার ৬৮%। বাদাঘাট ডিগ্রি কলেজে ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে  পাশ করেছে ২৪৯ জন। পাশের হার ৭৭%।
অপরদিকে আলিম পরীক্ষায় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় ৩০ জন পরীক্ষাথীর মধ্যে ২২জন পাশ করেছে, পাশের হার ৭৩%। বালিজুরি এইচ এ উলুম আলিম মাদ্রাসায় ৫৩ জনের মধ্যে ৩৮ জন পাশ করেছে, পাশের হার ৭১%।
ছাতক
এইচএসসি ও সমমান পরীক্ষায় ২হাজার ৫শ’ ৩১ জনের মধ্যে ১হাজার ৭শ’ ৫৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৬৯.২৬ ভাগ। উপজেলার ৭টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ২হাজার ১শ’ ৬জনের মধ্যে কৃতকার্য হয়েছে ১হাজার ৪শ’ ১০ জন শিক্ষার্থী। এইচএসসিতে কোন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করতে পারেনি। পাশের হার শতকরা ৬৬.৯৫ ভাগ। আলিম পরীক্ষায় ৬টি মাদ্রাসার ৩শ’ ৩৩জন শিক্ষার্থীর মধ্যে ২শ’৭২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। আলিমেও কোন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করতে পারেনি। পাশের হার শতকরা ৮১.৬৮ ভাগ। ছাতক সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৯২জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭১জন শিক্ষার্থী। জিপিএ-৫ লাভ করেছে জুনেদ আহমদ নামের ১জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৭৭.০০ ভাগ। ফলাফলের ভিত্তিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রয়েছে একটু এগিয়ে। গত বছর সরকারী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪টি জিপিএ-৫ লাভসহ পাশের হার ছিল শতকরা ৯০.৬৭ ভাগ। এইচএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থী বাড়লেও কমেছে জিপিএ-৫ ও পাশের হার। গত বছর এইচএসসিতে ৪টি ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৪টিসহ মোট ৮জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছিল। এবং গড় পাশের হার ছিল শতকরা ৭৯.৭২ভাগ।

  • [১]