- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এইডস বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
জেলা ইপিআই কনফারেন্স রুমে এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ‘প্রায়োটাইজড্ এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস এমং কিং পপুলেশন ইন বাংলাদেশ’ দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
এসময় উপস্থিত সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, অ্যাড. হুমায়ুন কবির।
সভা সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান।

  • [১]