‘এই শহরে আমি নেই’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত। সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ
মো. শেরগুল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মশিউর রহমান, সিলেট প্রাকৃত প্রকাশনীর সত্ত্বাধিকারী কবি মামুন সুলতান, মো. মিজানুর রহমান, খুরশেদ আলম, লেখক কবি তাওসিফ সারওয়ার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাও. আহমদ আলী, কাজী মমিনুল ইসলাম, প্রভাষক শরীফুল ইসলাম, মুনায়েম আহমদ, ইসমাইল হোসেন তালহা, হাফেজ রুহুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহ মুশাহিদ আলম ফায়সাল। প্রেস বিজ্ঞপ্তি