- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একই দলে সাকিব-মিরাজ-মুস্তাফিজকে পেয়ে আত্মবিশ্বাসী মুশফিক

সু.খবর ডেস্ক
বছরের শুরু থেকেই সীমিত ওভারের ক্রিকেটের চেয়ে টেস্ট ক্রিকেটে বেশী মনোযোগ দিয়ে আসছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে দুই টেস্টে হারলেও ভারতের বিপক্ষেও সমান তালে খেলেছে বাংলাদেশ।
তবে ফলাফল ইতিবাচক না আসলেও সঠিক প্রক্রিয়া ধরেই এগোচ্ছে বাংলাদেশ। তাই আসন্ন শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজে ইতিবাচক ফলাফলের আশা করছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
তার উপর টেস্ট দলে পাচ্ছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। সাথে আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মত ধারাবাহিক পারফর্মার।
সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে টেস্টে ২০ উইকেট নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মুশফিকুর রহিম। রোববার তিনি সাংবাদিকদের বলেন,
‘মুস্তাফিজ, মিরাজ ও সাকিবকে একই একাদশে পাওয়ায় দলের শক্তি বাড়াবে। তারা দারুন স্কিলফুল বোলার ও যে কোন ব্যাটসম্যানের জন্য কঠিন চ্যালেঞ্জ।’
গত বছরের শেষের দিকে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের পর নিউজিল্যান্ড সফরে দুইটি টেস্ট ও হায়দরাবাদ টেস্টের পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ।
তাই আসন্ন সিরিজের আগে টেস্ট মানসিকতা বজায় থাকছে বাংলাদেশ, শ্রীলঙ্কা সফরে যা দলের কাজে দিবে। তিনি বলেন,
‘আমরা এই বছরে ইতিমধ্যে তিনটি টেস্ট ম্যাচ খেলেছি। শ্রীলঙ্কা সফরের জন্য এটা আমাদের সাহায্য করবে। এখন পর্যন্ত সব ঠিক আছে। তবে অনেক কিছুই নির্ভর করছে আমরা কিভাবে সিরিজটি শুরু করি।

  • [১]