- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একজন দেলোয়ার ও টাঙ্গুয়ার ব্যবস্থাপনা

এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ
আমি একজন মো. দেলোওয়ার হোসেন’র গল্প বলতে চাই। বয়স ৯ বছর, বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাটাবুকা গ্রামে। সে পাটাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বাবা হাওরে মাছ ধরেন, জেলে। গত ২০ অক্টোবরের ঘটনা। টাঙ্গুয়ার হাওরের অসংখ্য জেলের ছেলের মতো সেও তার বাবার সাথে নৌকার এক প্রান্তেÍ বসে যখন জোগালি দিচিছল। তখন আমার টহলরত অবস্থায় জালসহ ধরা খেল। তখন তার সাথে আমার পরিচয়। ১২ ঘন্টা আগেও তার সাথে আমার, আমার সাথে তার কোনো পরিচয় ছিল না। যাই হোক, যথারীতি আমার সাথে থাকা ফোর্সদের বললাম, জালগুলো জব্দ করতে। দেলোয়ারের বাবা খুব অনুনয় করে বললেন, তার জাল যেন না নিই। ফোর্সদের পীড়াপিড়িতে ছেলের বাবার জাল ফেরৎ না দিলেও এবার সেই ছেলে আমার ফোর্সদের দিকে তেড়ে এসে বলল, আমরা যেন কোনভাবেই তার জাল না নেই। আমার সধমরংঃৎধপ এবং ফোর্সদের ফোর্সগিরিকে তোয়াক্কা না করে তার জীর্ণশীর্ন শরীরের সমস্ত শক্তি দিয়ে বলল ‘এই জাল আমি দিমু না’। ফোর্স তাকে ধরতে চাইলে আমি তাদের থামিয়ে দিলাম। আমি ছেলেকে ও তার বাবাকে আস্তে করে বললাম,  ‘কারেন্ট জাল আইনত নিষিদ্ধ’ তাই, নৌকা এবারের মতো ছাড়লেও জাল তো দিয়ে দিতে হবে। ছেলেটি এবার বড় অসহায়। তার অসহায়ত্ব কান্না হয়ে বের হতে সময় লাগল না। তার দিকে তাকাতেই বলল, সে তার স্কুলের প্রাইভেট পড়ার টাকা দিতে পারে না, তাই সে এসেছে মাছ ধরতে। মাছ তার ধরতেই হবে। ৩০০ টাকা তার জোগার করতেই হবে। টাকা দিতে পারে না বলে সে পড়তে যায় না। জানতে চাইলাম, আজকে স্কুলে যাও নি কেন? সে বলল, তার টিচার বলেছে টাকা নিয়ে পড়তে আসতে। কয়েকদিন ধরে সে যায় না কারণ তার বাবা তাকে ৩০০ টাকা এখনও দিতে পারে নাই। হায়রে ৩০০ টাকা! তার কান্নার সাথে যখন তার বাবার কান্না যোগ হল.. ষধি াং যঁসধহরঃু, যঁসধহরঃু াং ষধি বিবেকের কাঠগড়ায় তখন বার বার ধাক্কা খাচ্ছে। তার রহহড়পবহঃ কান্না থামানোর জন্য আমি হঠাৎ করে বলে উঠলাম ‘ দিতে হবে না টাকা, আমি দিব।’ জানতে চাইলাম সে কোন স্কুলে পড়ে, কোন সে টিচার? ফিরিয়ে দিলাম তার সব। বললাম, চলো আমাকে তোমার স্কুলে নিয়ে চলো। গেলাম, টিচারদের সাথে পরিচয় হলো। বললাম ওর প্রাইভেটের টাকা আপনি নিবেন না। বরঞ্চ তাকে আরও সহযোগিতা করবেন। টিচারের হাতে আসার সময় ১০০ টাকা দিয়ে বললাম, ওকে তেল, গোসল করার সাবান, মিনি শ্যাম্পু, কন্ডিশনার কিনে তাকে নিজের হাতে গোসল করিয়ে দিবেন, মাথা সুন্দর করে পরিষ্কার করে দিবেন (রোদে তার চুল লালচে ও আঠালো দেখাচ্ছিল ), তেল গায়ে মেখে দিবেন। নিজের সন্তানকে যে স্নেহ মমতা দিয়ে বড় করছেন, সেই একই মমতা সোহাগ দিয়ে আপনার স্কুলের প্রত্যেকটি বাচ্চাকে পড়াবেন। এসব গরীব অসহায় বাচ্চাদের যাদের বাবারা সারা সপ্তাহ মাছ ধরেও ৩০০ জোগাড় করতে পারে না, তাদের কাছ থেকে টাকা না পেলে পড়াবেন না এজন্য সরকার আপনাকে নিয়োগ দেয় নাই?
যাইহোক, সবশেষে ওই ছেলেটি, আমি ও তার টিচারের একসাথে ছবি তুললাম। তার নাম ঠিকানা নিলাম যাতে করে পরে আমি তাকে আরও সহযোগিতা করতে পারি। যদিও প্রকৃত সহযোগিতার মালিক পরম করুণাময় আল্লাহ, তবুও এটি তিনি মানুষ দিয়েই করাবেন। আপনি আমি না করলেও আল্লাহ চাইলে কেউ না কেউ তো করবেই। যাইহোক, একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়, তার কাছ থেকেই প্রতিদানের আশায় তার প্রতি আপনাদের কিছু খাতা, এক বান্ডিল কলম, তার বই বা নতুন জামা, সর্বসাকুল্য কিছু টাকা তার হাতে, তার পরিবারেরর হাতে তুলে দিতে পারলে জীবনে কাউকে কিছু দেওয়ার আনন্দটা আরও সমৃদ্ধ হতে পারে। সেই দেলোয়ার আমার কাছে কিছু চায় নি। একান্ত ব্যক্তিগত অনুভূতি থেকে, বিবেকের দরজায় আচমকা ধাক্কা লাগা থেকে, জীবনে এরকম শত শত ৩০০ টাকা অপব্যয়ের কষ্ট থেকে এ লিখা।
জানিনা এই দেলোয়ার হোসেন কঠিন দরিদ্রতার সাথে লড়াই করে কতদিন লেখাপড়া করতে পারবে? তারপরও তার বাবার সর্বস্ব হারাবার কালে (একটি ছোট নৌকা, দু একটি জাল), অত্যন্ত কঠিন মুহূর্তে ছেলে হিসেবে তার দৃঢ় প্রত্যয়ী মনোভাব, ‘না আমি এ জাল দিমু না’ বলে সাহসী উচ্চারণ অনেকদিন মনে থাকবে। দেলোয়ার তুমি অনেক দিন বেঁচে থাক। দারিদ্র্যপীড়িত টাঙ্গুয়ার জেলেদের, সর্বস্ব কেড়ে নেওয়ার কালে দেলোয়ারদের বিপ্লবী চেতনাও অনেকদিন বেঁচে থাকুক। ম্যাজিস্ট্রেট এর কাছে ধরা খেয়ে জাল হারানোর কষ্ট, মহাজনের কাছ থেকে আবার সুদী টাকা নিয়ে এসে জাল কিনে মাছ মেরে সেই টাকা পরিশোধের কষ্ট, সারারাত জেগে মাছ ধরে মাছ বিক্রির টাকা থেকে বৃহৎ অংশ ম্যাজিস্ট্রেট ধরিয়ে দিবেন বলে কিছু পোশাকি-অপোশাকি চাঁদাবাজদের চাঁদা দেওয়ার কষ্ট ঐ দেলোয়ারদের খুব একটা এগোতে দেয় না। অথচ এমনটি হওয়ার কথা কখনই ছিল না। টাঙ্গুয়ার পাড়ের সম্পদের বেশি হকদার হাওরপাড়ের মানুষেরা। প্রাকৃতিক ও ভৌগলিক বাস্তবতা তাকে ধষঃবৎহধঃরাব ষরাবষরযড়ড়ফ পাওয়ার সুযোগ দেয় না বললেই চলে। অথচ তারাই অবহেলিত, বঞ্চিত, অস্বীকৃত। স্বপ্ন দেখি, এমন একটি সুষ্ঠু টাঙ্গুয়া ব্যবস্থাপনার যেখানে তারা হবে স্বীকৃত ও অধিকারপ্রাপ্ত।
লেখক: এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ।

  • [১]