- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একটি বাড়ি একটি খামার প্রকল্পের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
একটি বাড়ি একটি খামার প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শফিউল আলম। প্রকল্পের জেলা সমন্বয়কারী ও বিআরডিবি’র উপ পরিচালক মো: শামছুল ইসলাম পাওয়ার পয়েন্ট    প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের ২০১৭-১৮ অর্থবছরের উপজেলাওয়ারী অগ্রগতি তুলে ধরে চলতি অর্থবছরের করণীয় সম্পর্কে আলোকপাত করেন। এরপর প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ নিজ নিজ উপজেলার অগ্রগতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আন্তরিকভাবে আরোপিত দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় প্রকল্পের উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • [১]