- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদর উপজেলা কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার
একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সুনামগঞ্জ সদর উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।  এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, বিআরডিবির  
 উপ পরিচালক মো: শামছুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার কাইজার মোহম্মদ ফারাবী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রীতিকণা দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার আহমদ, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সৌরভ ভূষণ দেব, উপজেলা সমন্বয়কারী আক্কাস আলী, সেলিম আহমদ প্রমুখ। ভবন উদ্বোধন শেষে মোনাজাত করা হয়েছে। পরে অতিথিরা ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

  • [১]