- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একটি ভোটও পেলেন না ১২ সদস্য প্রার্থী

স্টাফ রিপোর্টার
সাধারণ ভোটারদের ভোটসহ নিজের ভোট বিহীন ব্যতিক্রমী জেলা পরিষদ নির্বাচনে চারটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে শূন্য ভোটে পরাজিত হয়েছেন ১২ জন প্রার্থী। ১ নং ওয়ার্ডে শূন্য ভোটে পরাজিত হয়েছেন জিল্লুর রহমান (ঢোল) ও অ্যাড. মুস্তাফিজ আলী পীর (হাতি)। ৩ নং ওয়ার্ডে সৈয়দ আমিনুল হক হেলাল (হাতি)। ৪ নং ওয়ার্ডে আসহাদুর রহমান (ঢোল) ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন (ঘুড়ি)। ৫ নং ওয়ার্ডে সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার (অটোরিক্্রা), আবু সাইদ (বক) ও অ্যাড. আলম নূর হীরা-(উটপাখি)। ৬ নং ওয়ার্ডে ভোটে সাংবাদিক আল হেলাল (বক) ও জিয়াউর রহমান (অটোরিকশা), ইমদাদুর রহমান তালুকদার (ক্রিকেট ব্যাট) ও ছালেক উদ্দিন (বক) প্রতীকে কোন ভোট পান নি।

  • [১]