- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একদিন হলুদ ফোটেছিল

শাহরিয়ার বিপ্লব
তোমার বেণীর একটি হলুদ গাঁদা,
খোঁপার একটি লাল গোলাপ,
এখানে রেখে যাও প্রিয়তমা।

এখানে একদিন হলুদ ফোটেছিল
মিছিলের আগুনে,
পলাশ শিমুলের চেয়েও বেশি লাল ফোটেছিল
জাফর জয়নালের রক্তে,
গোলাপের চেয়েও বেশি সুভাষ ছড়িয়েছিল
কাঞ্চন দীপালী সাহার ফিনকী দেয়া রঙিন ¯্রােতে।

এখানে থমকে গিয়েছিল পাতাবাহার রঙের সকল পোষাক,
 জলপাই ব্যারিকেড।
এখানে ভালবাসার লেনদেন হয়েছিল
মুহুর্মুহু শ্লোগানে আর বুলেটের আওয়াজে।

প্রেসনোটের ফরমান ছিঁড়ে ফেলার সাহস
বিলিয়েছিল এখানে,
শিক্ষাভবন হাইকোর্ট চত্বর ফুলবাড়িয়া রমনা এভিনিউ
ঢাকার প্রতিটি কংক্রিট লাল করেছিল
এই ফেব্রুয়ারির ভালাবাসায়।
আজ একটু ভালবাসা
এখানেই রেখে যাও।

  • [১]