আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে পর্যটন বিকাশে সম্ভাবনা নিয়ে টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাট ও বারেকের টিলা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন।
শুক্রবার বেলা ১১টা থেকে টাঙ্গুয়ার হাওরের দর্শনীয় স্থান, ট্যাকেরঘাট ও বারেকের টিলা পরিদর্শনের শেষে বিকাল ৩টায় ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের সার্কিট হাউজ প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের মাননীয় সচিব মোছা. আছিয়া খাতুন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ আহমেদ পাটুয়ারী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন সিকদার, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আলা উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খান, সহ সভাপতি আলহাজ¦ আলখাছ উদ্দিন খন্দকার, আলহাজ¦ মোশরফ হোসেন,সাধারন সম্পাদক অমল কর,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, যুগ্ম সম্পাদক জয় রায়, আওয়ামীলীগ নেতা ফরিদ গাজী, মিলন তালুকদার, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, ছাত্রলীগ নেতা সৈকত রায় প্রমুখ।
মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওরপাড় ট্যাকের ঘাটে দেড় কোটি টাকা ব্যয়ে একটি উন্নতমানের কটেজ আগামী একমাসের মধ্যেই নির্মাণ কাজ শুরু করা হবে।