লন্ডন প্রতিনিধি
চৌদ্দশ বছরের মধ্যে বিশ্বে এই প্রথম কোন সরকার একসাথে পাঁচশ শতাধিক মসজিদ তৈরী করছে। আর তা হচ্ছে বাংলাদেশে। তা সম্ভব করতে পারছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন্তব্য লন্ডন সফররত ইসলামিক ফাউনেডশনের মহাপরিচালক শামীম আফজালের। যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহিফিলে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিশ্বে এটাই প্রথম উদাহরণ। গত ২১শে মে যুক্তরাজ্য আওয়ামীলীগ লন্ডনের বাংলামিডিয়ার সাংবাদিক ও ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিল থেকে নব নির্বাচিত কাউন্সিলারদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে। মাহফিলে সাংবাদিক সহ বিভিন্ন কাউন্সিল থেকে নব নির্বাচিত বাঙালি কাউন্সিলারা অংশ নেন।
এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য, অগ্রগতি এবং উন্নয়নের বিভিন্ন দিক গুলো কাউন্সিলার ও সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
২১ মে সোমবার লন্ডনের মোম্বাই স্কয়ার রেস্টুরেন্টে ইফতার মাহফিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, লন্ডন সফররত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সানজিদা খানম এমপি, বাংলাদেশ ইসলামীক ফাউন্ডেশনের ডিজি শামীম আফজল, বাংলাদশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল মোশাররফ হুসেন কাজল।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতি সমর্থণ ও সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন কাউন্সিল থেকে নির্বাচিত প্রায় অর্ধশতাধিক বাঙালি কাউন্সিলার যোগ দেন।