স্টাফ রিপোর্টার
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ানের লেখা মুক্তিযযুদ্ধ বিষয়ক বই ‘একাত্তরে সুনামগঞ্জ’ এর মোড়ক উন্মোচন আজ মঙ্গলবার।
মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান জেলার বিভিন্ন এলাকা
সরেজমিনে অনসন্ধান করে একাত্তরের ভুক্তভোগী, নির্যাতিত, নিপীড়িত ও বীরাঙ্গণাদের সাথে কথা বলে স্মৃতিচারণ করেছেন ‘একাত্তরে সুনামগঞ্জ’ গ্রন্থে। এছাড়াও বইটিতে মুক্তিযোদ্ধের সময় গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, স্থানীয় প্রতিরোধ যুদ্ধ, এ দেশের দামাল মুত্তিযোদ্ধাদের আত্মত্যাগ, বীরত্বগাঁথাসহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস তুলে ধরেছেন।
আজ বিকাল ৪ টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হবে। একাত্তরে সুনামগঞ্জ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার হারুন অর রশিদ। এছাড়া মুক্তিযোদ্ধাসহ শহরের নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত থাকবেন। একাত্তরে সুনামগঞ্জ বইটি সুনামগঞ্জ শহরের বিভিন্ন লাইব্রেরি সহ বাজারে পাওয়া যাবে।