বীর মুক্তিযোদ্ধা সফিকুল চৌধুরী লেখা মুক্তিযুদ্ধের ইতহাস ‘একাত্তরে সুনামগঞ্জ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের দক্ষিণ আরপিননগরস্থ লেখকের বাসভবনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেখকের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা সালিক আহমদ, মতিউর রহমান, মতিন মিয়া গোল আলী, মো. সৈয়দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন লেখক সুখেন্দু সেন হারু, বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত কুমার দাস কটি, দৈনিক সুনামগঞ্জের ডাক’র নির্বাহী সম্পাদক কেজি মানব তালুকদার, রোয়েব আহমদ চৌধুরী, গ্রন্থের প্রকাশক উড়াল প্রকাশ’র স্বত্তাধিকারী আলী সিদ্দিক, দৈনিক সুনামগঞ্জের ডাক’র সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া ও লেখকের একমাত্র ছেলে সাইফুল আজম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি