- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একাদশে ভর্তির প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ

সু.খবর ডেস্ক
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম অপেক্ষমাণ তালিকায় মনোনীতদের তথ্য প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, প্রথম অপেক্ষমাণ তালিকায় ৭ লাখ ১৮ হাজার ৯২২ জন স্থান পেয়েছে, যা শূন্য আসনের তুলনায় সাড়ে ৫ গুণ। শুক্রবার  বিকেল সাড়ে ৪টায় কলেজ ভর্তির ওয়েবসাইটে   (www.xiclass admission.gov.bd) ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা অনলাইনে তাদের রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।
এছাড়াও আবেদনকৃত প্রতিটি কলেজে মেধা তালিকায় অথবা অপেক্ষমাণ তালিকায় ফলাফল পাওয়া যাবে। আবেদনকৃত কলেজের নোটিশ বোর্ডেও ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। অপেক্ষমাণ তালিকা থেকে ২৫-২৭ জুনের মধ্যে শূন্য আসনে ভর্তি করানো হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণ সঙ্গে সঙ্গেই করতে হবে বলে ওই ওয়েবসাইটে জানানো হয়।

  • [১]