আমিনুল ইসলাম, তাহিরপুর
সিলেট বিভাগের ৩ উপজেলার দায়িত্ব পালন করছেন একজন উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা। চলতি বছরের ৭ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা সুদীপ কুমার তালুকদার পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় বদলী হয়ে চলে যাওয়ার পর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হিসাব রক্ষন কর্মকর্তা পার্থ প্রতীম নাথ গত ৭ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলার হিসাব রক্ষণ র্মকর্তার অতিরিক্ত দায়িত্বভার গ্রহন করেন। তিনি আবার সিলেট জেলার বিশ্বনাথ উপজেলারও অতিরিক্ত হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
গতকাল মঙ্গলবার তাহিরপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা পার্থ প্রতীম নাথ যোগদানের পর তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি এভাবেই পরিচিত হন,‘স্যার আমি সিলেট বিভাগের তিন উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা।’