- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এক্সট্রা মোহরারদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সাব-রেজিষ্ট্রার অফিসের অতিরিক্ত নকল নবিশদের ১২ মাসের বকেয়া বেতন ভাতাদি পরিশোধ ও চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে কর্মচারীরা। রবিবার দুপুরে সাব-রেজিষ্ট্রার অফিসের নিকটে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এক্সট্রা মোহরার   এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন (শ্যামল), সাধারণ সম্পাদক এরশাদুল হক, রুনা আক্তার, সংগঠনের সদর শাখার সভাপতি রইছ মিয়া, সাধারণ সম্পাদক নিরুপম দাস, রঞ্জন সরকার, মিঠুন ঘোষ, জেলা শাখার দপ্তর সম্পাদক সাদেক মিয়া, তাহিরপুর শাখার সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। বক্তারা অতিসত্তর তাদের বকেয়া ১২ মাসের বেতন ভাতাদিসহ চাকুরী স্থায়ীকরণের দাবি জানান।

  • [১]