স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা করোনার কারণে বিপাকে পড়া খেটে খাওয়া ২৫০ জন অসহায় মানুষের হাতে এক টাকায় খাবার তুলে দিয়েছে। সোমবার দুপুরে সরকারি শিশু পরিবার (বালিকা) ও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এই খাবার বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানান, অসহায় মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই সুবিধাবঞ্চিতদের মাঝে এক টাকার বিনিময়ে খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নেয় জুবিলীর এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা। রান্না করা খাবার নিজেরাই প্যাকেটজাত করে প্রায় ২৫০ জনের মাঝে বিতরণ করেন তারা। উদ্যোক্তারা নিজেরা এবং কিছু মানবিক মানুষের আর্থিক সহযোগিতায় এই সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করেন মোফাজ্জল হোসেন, সামিয়ান হোসেন, সাকিব পরমানু, দিবস দেব সহ জুবিলীর এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা।
এ বিষয়ে জুবিলী’র এসএসসি ২০২০ এর শিক্ষার্থী সামিয়ান হোসেন বলেন, আমাদের বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরাই এই উদ্যোগ নিয়েছেন। করোনাকালীন সময়ে নিজেদের দায়বোধ থেকে আমরা কিছু মানুষের পাশে দাঁড়িয়েছি। কিছু মানুষকে এক টাকা দিয়ে একবেলার খাবার বিতরণ করেছি।