- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এক সপ্তাহে বিশ্বম্ভরপুরে ৩৫৭ জনকে খাদ্য সহায়তা প্রদান

স্বাস্থ্যবিধি না মানায় ৮৬ জনকে জরিমানা
স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে গত এক সপ্তাহের লকডাউনে কর্মহীন অস্বচ্ছল ৩৫৭ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। একই সময়ে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে ৮৬ জনকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।
গত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত লকডাউন চলাকালীন দিনগুলোতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ কর্মহীন ও অস্বচ্ছলদের মাঝে প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তৈল, সেমাই, লবণ, চিনি, মুড়ি, সাবান প্রদান করেন।
জানা যায়, ৩৩৩ তে কল করে খাদ্য সহায়তা চাওয়া ২০ জন, পরিবহন শ্রমিক (মোটর সাইকেল, অটোরিক্সা,মাইক্রো) ৮৯ জন, নরসুন্দর ও মুচি ২৫ জনকে, হিজড়া ১৬ জন, গুচ্চগ্রাম/আশ্রায়ণ ৪০ জন, ফলমুল, চা-পান, ক্ষুদ্র ব্যবসায়ী ১৩২ জন, বিভিন্ন সংগঠনের ৩৫ জন সহ মোট ৩৫৭ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো: স্বজল মোল্লা, বাংলাদেশ সেনাবাহিনীর টিম ও থানা পুলিশ প্রশাসন সহযোগিতা করেন।

  • [১]