স্টাফ রিপোর্টার
এটি এন বাংলা’র দুই দশক পূর্তি ও একুশ বছরে পদার্পন উপলক্ষে সুনামগঞ্জে র্যালি, আলোচনাসভা ও কেক কাটা হয়েছে। সকাল সাড়ে ১১ টায় ডিএস রোডের সুখবর সম্মেলন কক্ষে জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন,‘এটিএন বাংলা শুরু থেকেই গ্রামের অবহেলিত-সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছে। গণমাধ্যমটি এখন ২১’এ পা দেওয়ায় পুরোপুরি প্রাপ্ত বয়স্ক হয়েছে। এজন্য এটিএন বাংলার কাছে আমাদের চাওয়া পাওয়া আরো বেড়েছে। আমরা আশা করি তারা সেটি পূরণ করবেন।’ এ সময় উপস্থিত ছিলেন ছাতক
উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ সদর থানার ওসি তদন্ত মাসুক আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমী’র সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, আরটিভি’র স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, প্রথম আলো’র জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি একেএম মহিম, দৈনিক সুনামগঞ্জের খবর’র বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, ইত্তেফাকের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, চ্যানেল ২৪’এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, ইন্সপেক্টর লতিফুর রহমান, উন্নয়ন সংগঠন পদক্ষেপ’র সমন্বয়কারী মুজিবুল হক, সাবইন্সপেক্টর রিপন চন্দ্র গোপ, সাংবাদিক আমিনুল ইসলাম, বাংলা নিউজ ২৪’এর আশিক পীর, ছাত্রদল নেতা কামরুল হাসান রাজু, সৌরভ আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার লিপসন, আলামিন, সংবাদকর্মী সুমন রায়, রকি খান, আনোয়ার হোসেন, মেহেদী হাসান হৃদয়, শামীম প্রমুখ।
এটিএন বাংলার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান এটিএন বাংলার জেলা প্রতিনিধি পঙ্কজ দে।
এর আগে এটিএন বাংলা’র একুশ বছর পদার্পন উপলক্ষে শহরে র্যালি বের হয়।