- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এডাব সুনামগঞ্জ জেলা শাখার সভা

‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় রুরাল ডেভেলাপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) এর সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশন অফ ডেভলাপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও উন্নয়ন সংস্থা সুজন সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য। সভা সঞ্চালনা করেন এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও আরডিএসএ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার। এসময় উপস্থিত ছিলেন এডাব সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও চলন্তিকা’র নির্বাহী পরিচালক মোছা. জোৎ¯œা আক্তার, কার্যনির্বাহী সদস্য ও অনির্বান এর নির্বাহী পরিচালক শিল্পী বেগম সহ বিভিন্ন নারী সংগঠক, প্রশিক্ষিত নারীবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]