- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এডাব সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

এডাব সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় রুরাল ডেভেলাপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) এর কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশন অফ ডেভলাপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও উন্নয়ন সংস্থা সুজন, সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য।
সভা সঞ্চালনা করেন এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও আরডিএসএ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব প্রধান কার্যালয়ে কর্মরত মনিটরিং অফিসার সমাপিকা হালদার, সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এডাব সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও পদ্মা’র নিবাহী পরিচালক সাজ্জাদুর রহমান, এডাব সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও চলন্তিকা’র নির্বাহী পরিচালক মোছা. জোৎ¯œা আক্তার, কার্যনির্বাহী সদস্য ও অনির্বান এর নির্বাহী পরিচালক শিল্পী বেগম উপস্থিত ছিলেন।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]