- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সরকার ও ইউনিসেফের ‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ ফান্ডের আওতায় অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে ও এলজিসি জেলা কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, ইউনিসেফ সিলেট বিভাগের প্রধান জাকি দিল আফরোজা ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফরিদুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে প্রাথমিক শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সমন্বিত প্রচেষ্টায় নৌকা সাপোর্ট দেওয়ার মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে হবে। তাহলেই হাওরাঞ্চলের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পরবে না।

  • [১]