স্টাফ রিপোর্টার
ইউনিসেফ ‘এডুকেশন ইন ইমার্জেন্সি ইনিশিয়েটিভ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
জেলা প্রশাসকের ২য় পৃষ্ঠায় দেখুন
সম্মেলন কক্ষে এলজিসি জেলা কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাসের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, বিশ্বম্ভপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, ইউনিসেফ এডুকেশন অফিসার তানিয়া লাইজু সুমী, ইউনিসেফ কমিউনিকেশন অফিসার সাইদুল হক মিল্কী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফরিদুল হক।
কর্মশালায় ইউনিসেফের এডুকেশন ইন ইমার্জেন্সি ফান্ডের মাধ্যমে বিশ্বম্ভরপুর ও দোয়ারা বাজার উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি অবস্থায় শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য ১০ লক্ষ টাকার মেরামত কাজ করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ কর্মশালায় বিদ্যালয় ভিত্তিক প্রাক-বাজেট যাচাই করেন এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রাক-বাজেট পুনঃযাচাই করার নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষা অফিসার মো. সেলিম খান, দোয়ারাবাজার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবু রায়হান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।