- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এতিমদের মাঝে মানব কল্যাণ সংস্থার খাদ্য বিতরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন মানব কল্যাণ সংস্থা।
শুক্রবার দুপুর ২টায় উপজেলার পাগলা বাজারে (উত্তর মাথায়) পুরানো পূবালী ব্যাংকের সামনে ৭৭ জন এতিম শিশুদের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে অর্থায়ন করেন সংগঠনের সভাপতি মো. ময়না মিয়ার ছেলে ফ্রান্স প্রবাসী নাঈম মোর্শেদ।
সংগঠনের সভাপতি ময়না মিয়া বলেন, মানব কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে এতিম, অসহায় মানুষদের জন্য কাজ করে আসছে। সকলের সহযোগিতায় সংস্থাটি মানুষের পাশে আছে এবং সব সময়ই পাশে থাকবে বলে বিশ্বাস করি।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. হেলাল আহমদ, মানব কল্যাণ সংস্থার সভাপতি মো. ময়না মিয়া, সহ সভাপতি শাহ আলম, মো. মুজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য পরিতোষ পাল ও সালমান হোসেন প্রমুখ।

  • [১]