‘মানুষ মানুষের জন্য, আমরা মানুষের সেবায় চির জাগ্রত’ স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর ও রমজান উপলক্ষে এতিম শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে সমাজ কল্যাণ মূলক সংগঠন ‘৭১’। শনিবার বিকালে সুনামগঞ্জ সরকারী শিশু পরিবারে (বালিকা) বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.পি ড. খায়রুল কবির রুমেন। সংগঠনের সভাপতি তানিন মাসুদ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানভির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক সামসুল সাকেরিন হিমেল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মাহিন আলী, অর্ঘ, তাহমিদ, যুবো প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি