- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এতিম শিশুদের সাথে ইনান চৌধুরীর ইফতার

শহরের ষোলঘর বিলপাড়ের বাইতুসালাম মাদ্রাসার এতিম প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন জাপা নেতা ইনান ইসমাম হোসেন চৌধুরী প্রিয়। শুক্রবার সন্ধ্যায় প্রথম রোজায় ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করেন তিনি। ইফতার উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়ায় উপস্থিত ছিলেন জাপা নেতা ইনান ইসমাম হোসেন চৌধুরী প্রিয়, মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ সালাউদ্দিন, শিক্ষক মাও. আব্দুল্লাহ মাহবুব, মাও. শামীম আহমদ, হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ মাও. হুসাইন আহমদ, জাপা নেতা সুলেমান মিয়া, আমির আলী, সাসির মিয়া, শাহারুখ মিয়া, সাব্বির মিয়া, নকুল মিয়া, জনি মিয়া প্রমুখ।
ইফতারের আগে দোয়া পরিচালনা করে মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুর রহমান।
(প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]