স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে এনআরবিসি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পূর্ববাজারের ডীন পারভেজ টাওয়ারে এনআরবিসি ব্যাংকের
কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এনআরবিসি ব্যাংকের শাখা প্রধান দেওয়ার আলামিন আল মিতাক্বাব্বির, মুনশি বাজার ও মৌলভীবাজার শাখা প্রধান মো. সফিক মিয়া মজুমদার।