বিশিষ্ট শিক্ষানুরাগী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সাবেক সেক্রেটারী মরহুম আরিফ ইকবালের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দোয়া মাহফিলে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, মঞ্জুর কে. শাফি চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুম আরিফ ইকবালের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়্। জিতুমিয়ার পয়েন্টস্থ শেখ ছানাউল্লাহ জামে মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি