নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫শে ফেব্রুয়ারি আয়োজক কমিটির আহবায়ক এনইইউবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আল মেহদী সাদাত চৌধুরীর পরিচালনায় লাইভ অনলাইনে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতায় পর্যায়ক্রমে বিজয়ী হন (১) মোঃ রাসেল ইসলাম, মোবাইল ০১৭৪২…০৬৫, (২) জাকারিয়া জুবায়ের রাহী, মোবাইল ০১৭৫৭…১০৬, (৩) তন্বি দত্ত, মোবাইল ০১৭৬৪…৪২০, (৪) মোঃ জিসান ফারদিন, মোবাইল ০১৭১৯…৯৬৬, (৫) জুনেদ খান, মোবাইল ০১৮১৭…৩৪০ (৬) মোঃ সাব্বির, মোবাইল ০১৭৫১…৩৮৭ (৭) মোসাঃ আফসানা আবেদীন অরুনী, মোবাইল ০১৭৪২…৫৮০ (৮) মোঃ মহসিন আলী, মোবাইল ০১৯৪০…৭৪৭ (৯) রাবেয়া আক্তার, মোবাইল ০১৬৪৬…৩০৫ (১০) সাদিয়া ইসলাম বুশরা, মোবাইল০১৮৩৩…৩৫৩।
প্রতিযোগীতার সর্বোচ্চ শেয়ার ও লাইক প্রদান করে বিজয়ী হয়েছেন সানজিদা সুইটি।
অনলাইনে লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার শাহজাদা আল সাদিকী, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান এবং প্রভাষক মোঃ শাহদাত হোসেইন পারভেজ।
উল্লেখ্য ফেব্রুয়ারি মাসব্যাপী মুজিব শতবর্ষ অনলাইন কুইজ প্রতিযোগীতা-২০২১ এর জন্য এইচএসসি ও সদ্য এইইচএসি উত্তির্ণ বিপুল শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন এবং ২৫শে ফেব্রুয়ারী রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কুইজের ফাইনাল অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা সম্পর্কিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে পাওয়া যাবে।
প্রেসবিজ্ঞপ্তি