নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) স্পোর্টস ক্লাব আয়োজিত ইনডোর গেমস চ্যালেঞ্জ—২০২২, সিজন—৪ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ২টায় শেখঘাটস্থ ক্যাম্পাসে ইনডোর গেমসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে স্পোর্টস ক্লাবের উপদেষ্টা, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, এনইইউবি স্পোর্টস ক্লাবের সভাপতি মো. জাহিরুল হোসেন মামুন, সাধারণ সম্পাদক আকিফ আহমেদ চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক—শিক্ষার্থী ও কর্মকর্তা—কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আগামী ২৯ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী ইনডোর গেমস—এর বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইনডোর গেমসের বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে— ইনডোর ক্রিকেট, ইনডোর ফুটবল, ব্যডমিন্টন, মিউজিক্যাল চেয়ার, পেনাল্টি শুটআউট, বেলুন ব্লাস্টিং, চকলেট রেস, ডার্ট নিক্ষেপ, দাবা, বেলুন ব্লাস্ট, লুডু ও ক্যারাম বোর্ড প্রতিযোগিতা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি