- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এনইইউবি এর প্রাক্তন মেধাবী ছাত্র আহমেদ তানভীর সহকারী জজ মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর আইন ও বিচার বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্র আহমেদ তানভীর ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২১ এ সহকারী জজ হিসেবে মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। তানভীরের এ সাফল্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার গর্বিত।
এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, আহমেদ তানভীর তাঁর মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জনের পাশাপশি নর্থ ইস্ট ইউনিভর্সিটি বাংলাদেশ—এর সুনাম ছড়িয়ে দিয়েছে। তিনি তাঁর উজ্জ্বল ভবিষ্যত ও সার্বিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য আহমেদ তানভীর নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর আইন ও বিচার বিভাগ থেকে ২০১৬ সনে কৃতিত্বের সাথে এলএল বি (অনার্স) এবং ২০১৭ সনে এলএল এম পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা—২০২১ এ মেধা তালিকায় ৬ষ্ঠ তম স্থান অধিকার করেন।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]