নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন বিভাগের ১২ ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলঅ ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমদ, সহকারী অধ্যাপক তাহারাত নেওয়াজ, ফাতেমা রশিদ সাবা এবং এনইইউবি বিজনেস কাউন্সিলের উপদেষ্টা মো. মিজানুর রহমান।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান ও আমিনা রহমান মুনার
উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরাহদ রেজা। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ¯িœগ্ধা ভট্টাচার্য, পর্ণা চৌধুরী, নাদিয়া আহমেদ, মাহফুজা আক্তার, মো. ফাহাদ মিয়া বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন সময়ের আবেগময় স্মৃতিচারণ করেন।
উপস্থিত অতিথিবৃন্দ ছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক শামিম আল আজিজ লেলিন, প্রভাষক মো. আমির হোসনে, মো. নাসির উদ্দিন এবং জাহান জেব ইবনে খালেদ জিন্নাহ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জীবনের সকল ক্ষেত্রে বিদায়ী শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সফল হবেন বলে আশা প্রকাশ করেন। তিনি সবাইকে জীবনে সফলতার সাথে ভালো মানুষ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানের এই পর্যায়ে এনইইউবি বিজনেস ক্লাবের উপদেষ্টা, প্রভাষক মো. মিজানুর রহমান ২০১৯-২০২০ সনের বিজনেস কাউন্সিলের নব-নির্বাচিত ১৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। অতিথিবৃন্দ সকল বিদায়ী শিক্ষার্থীসহ এনইইউবি বিজনেস কাউন্সিলের বিদায়ী সদস্যবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন।
পরিশেষে এনইইউবি বিজনেস কাউন্সিলের সদস্যবৃন্দ মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ফেয়ারওয়েল অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিল এনইইউবি বিজনেস কাউন্সিল।
প্রেস বিজ্ঞপ্তি