নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ রোটারেক্ট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলী শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এনইইউবি রোটারেক্ট ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর ড.তোফায়েল আহমদ, ট্রাস্টি বোর্ডের সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ) শামস এলাহী রাসেল, সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী, ড. নায়ীম আলীমুল হায়দার, আবুল হাসানাত ইবনে আবেদীন, সহকারী অধ্যাপক রথিন্দ্র চন্দ্র গোপ, মো. শাসুল কবির, সহকারী রেজিস্ট্রার নূর জাহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য ও অতিথিবৃন্দ কেক কেটে কøাবের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। উপাচার্য মহোদয় এনইইউবি রোটারেক্ট ক্লাব গঠনে সমর্থন প্রদান করায় রোটারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন ক্ষেত্রে এই ক্লাব অবদান রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
উল্লেখ্য ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর ড.তোফায়েল আহমদকে উপদেষ্ঠা ও তাহমিনা শিকদার ইমাকে সভাপতি নির্বাচিত করে ২৮ সদস্য বিশিষ্ট এনইইউবি রোটারেক্ট ক্লাব গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি