- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এনইইউবি স্পোর্টস ক্লাব আয়োজিত ইনডোর গেমস-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

জাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাব আয়োজিত ইনডোর গেমস চ্যালেঞ্জ—২০২২ (সিজন—৪) এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা, সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেল’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শামসুল কবির, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র চন্দ্র গোপ, সহকারী অধ্যাপক শামিম আল আজিজ লেলিন, জাহান জেব ইবনে খালেদ জিন্নাহ, মো. নাসির উদ্দিন ও শাহাদাৎ হোসেইন পারভেজ।
অনুষ্ঠানে ২০ মার্চ ২০২২ থেকে ২৯ মার্চ ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ইনডোর ক্রিকেট, ইনডোর ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, লুডু, মিউজিক্যাল চেয়ার ও পেনাল্টি শুটআউট, ডাট বোর্ড গেমসের বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলার মাধ্যমে একটি দেশ যেমন পরিচিতি পায় তেমনি একটি বিশ্ববিদ্যালয়ও পরিচিত পেতে পারে। তিনি স্পোর্টস ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে টুর্ণামেন্টগুলো সফলভাবে আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এনইইউবি স্পোর্টস ক্লাবের সভাপতি মো. জহিরুল হোসেন মামুন ইনডোর গেমসে অংশ্রগহণকারী ও উপস্থিত সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনইইউবি শিক্ষার্থী লিওন। বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা—কর্মচারীবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]