স্টাফ রিপোর্টার
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট (নিজস্ব প্রতিবেদক) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
গত বুধবার চ্যানেল এনটিভি কর্তৃপক্ষ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে।
দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, করোনাকালীন সময়ে যখন অনেক হাউজ প্রতিনিধি ছাটাই করেছে, বেতন কমিয়ে দিয়েছে সেখানে এনটিভি সম্পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে মাসের শেষ দিনে অথবা মাসের প্রথম দিনই আমাদের বেতন দিয়েছে, পাশে থেকেছে। আমি আমার ভালো কাজের মূল্যায়ন পেয়েছি। এখন আমার দায়িত্ব আরও বেড়েছে। পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করায় সুনামগঞ্জের মানুষদের, সহকর্মীদের, শুভানুধ্যায়ীদের ধন্যবাদ।
তিনি বলেন, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই আমার এনটিভির সম্মানিত চেয়ারম্যান স্যারসহ এনটিভি নিউজ পরিবারের সবার প্রতি যারা সব সময় আমার কাজের মূল্যায়ন করে আমাকে বিশ্বাস করেন। আর ভবিষ্যতেও যেন আপনাদের বিশ্বাস রাখতে পারি সেই চেষ্টা করবো।
২০১৩ সাল থেকে চ্যানেলটির সুনামগঞ্জ প্রতিনিধির দায়িত্বে রয়েছেন দেওয়ান গিয়াস। এছাড়া তিনি একজন সংস্কৃতিকর্মী ও নাট্যকর্মী হিসেবে সুপরিচিত। সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা, নাটকে অভিনয়সহ বিভিন্ন সামাজিক কর্মকা-ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। একসময় স্কাউট লিডার হিসেবে সক্রিয় ছিলেন। প্রথমআলো বন্ধুসভা সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এবং শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন প্রতিভাবান এই সাংবাদিক।