স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এনটিভি’র সময়োপযোগী আয়োজনের প্রশংসা করে বলেন, ‘সুনামগঞ্জের দুঃখী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে। ’
বুধবার সকাল নয়টায় মোল্লাপাড়া ইউনিয়নের শান্তিগঞ্জ বাজার মাঠে বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি’র পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনটিভি জেলার দেখার হাওরপাড়ের আব্দুল্লাহপুর, বাদে আব্দুল্লাহপুর, দরিয়াবাজ, রৌয়ারপাড়, গোয়ারছড়া, হাসনপছন্দ ও হুরমতনগর এই ছয়গ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২’শ পরিবারে কম্বল বিতরণ করেছে।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশীদ, এনটিভি’র সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,
খেলাঘর সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. রাজু আহমদ, থিয়েটার সুনামগঞ্জের সহ দলনেতা এনামুল হক জুবের, তামিম রায়হান, নাট্যকর্মী সোহানুর রহমান সোহান ও স্কাউটার মাজহারুল বাপ্পি ও অলিউর রহমান অলি প্রমুখ।