জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখা এ উপলক্ষে শনিবার বিকালে দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। এনডিএফ জেলা কমিটির আহ্বায়ক রতœাংকুর দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এনডিএফ নেতা শফিকুল ইসলাম, রূপাঙ্কর দাশ, আমির উদ্দিন, বিনন্দ কর ও রাজু মন্ডল। বক্তারা বলেন, সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্নের জন্য ১৯৭৮ সনের এই দিনে জাতীয়ভিত্তিক গণসংগঠন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই এনডিএফ শ্রমিক, কৃষক, নারী, ছাত্রসহ সমাজের বিভিন্ন স্তরে বিপ্লবী চেতনা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত রয়েছে। দেশ এখন যে দুর্বিসহ অবস্থায় উপনীত হয়েছে সেখান থেকে উত্তরণ পেতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করা আশু কর্তব্য। সেই উদ্দেশ্যে দেশবাসীকে বিপ্লবের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। প্রেসবিজ্ঞপ্তি।