- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এনডিএফ এর চতুর্থ জেলা সম্মেলন আজ

স্টাফ রিপোর্টার
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ সুনামগঞ্জ জেলা কমিটির চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ শনিবার। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, এনডিএফ সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ই ইউ শহীদুল ইসলাম শাহীন, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ শাগ্নীক, এনডিএফ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল শাহীন প্রমুখ।

  • [১]